হাবিবুর রহমান হাবিব
=========
অনেক কেঁদেছি--
জন্মের সময় হতেই তো কেঁদে আসছি,
অবিরাম গতিতে ঝরেই চলছে নেত্রবারি
এখন আর কোন আঘতেই দু'চোখে জল আসেনা।
কারো ছলনা, কারো অবহেলা
কারো বঞ্চনা, কারো বা তিরস্কার
এই নিয়েই তো পথ চলছি, বেঁচে আছি।
শালার ভাগ্য কেন বার বার রসিকতা করে আমার সাথে
নীড় হারা পাখির মত
যে ডালেই বসি, সেই ডালই ভেঙ্গে যায়।
অনেক কেঁদেছি---
আর কাঁদতে পারিনা
আশে-পাশের মানুষগুলো কেন এমন হয়
হতাশায়, দু:সময়ে পাশে থাকেনা,
কেনইবা দুরে চলে যায়,
শালার ভাগ্যও বটে আমার।
অনেক কেঁদেছি--
আজ তেত্রিশ বছর ধরে কেঁদেই চলছি
এখন আর কান্না আসেনা বুকে আমার
তবুও অপ্রিয় সত্যের হাত ধরে আমার এ পথ চলা।
No comments:
Post a Comment