হাবিবুর রহমান হাবিব
বাইশ বছর পরে,
কোন এক শুভ লগ্নে, নির্জন পথে
সময়ের স্রোতে ভেসে এসে
আবার যদি দু'জনা হই মুখো-মুখি।
বাইশ বছর পরে,
সমস্ত আকাশ জুড়ে
হয়তোবা সব তারা ঠিক ঠিক রবে
এমন সময় যদি হই মুখো-মুখি।
বাইশ বছর পরে,
কলেজ ক্যাম্পাসে, কৃঞ্চচূড়ার তলে
যেথায় মোদের বাঁধন শুরু
সেথায় যদি তুমি আমি হই মুখো-মুখি।
বাইশ বছর পরে,
তুমি আবার এসো, এসো তুমি
মরিচিকা নয়, ভালোবাসা হয়ে
এসো তুমি আমার অতৃপ্ত হৃদয়ে।।
সমস্ত আকাশ জুড়ে
হয়তোবা সব তারা ঠিক ঠিক রবে
এমন সময় যদি হই মুখো-মুখি।
বাইশ বছর পরে,
কলেজ ক্যাম্পাসে, কৃঞ্চচূড়ার তলে
যেথায় মোদের বাঁধন শুরু
সেথায় যদি তুমি আমি হই মুখো-মুখি।
বাইশ বছর পরে,
তুমি আবার এসো, এসো তুমি
মরিচিকা নয়, ভালোবাসা হয়ে
এসো তুমি আমার অতৃপ্ত হৃদয়ে।।
ফিরে আসবে কি তুমি আবার
ReplyDeleteগঙ্গার বহমান জলধারা হয়ে?
গঙ্গার জলধারা নয়, তুমি আসবে শান্তি নিয়ে
Delete