Sunday, July 17, 2016

ইচ্ছে

- হাবিবুর রহমান হাবিব

ইচ্ছে করে তোমায় নিয়ে 

লিখতে দু'টি কবিতা,

ইচ্ছে করে তোমায় নিয়ে

উড়ে যেতে গগণ প্রাণে;

ইচ্ছে করে তোমায় নিয়ে

চাঁদের দেশে বেড়াতে ।

ইচ্ছে করে তোমার খোঁপায়

তারার ফুল পড়াতে,

ইচ্ছে করে তোমায় নিয়ে

সূর্য ডোবা দেখিতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে

হারিয়ে যেতে তেপান্তরে,

ইচ্ছে করে তোমায় নিয়ে

মধুর স্বপ্ন দেখিতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে

সুখের বাসর রচিতে।

 

No comments:

Post a Comment