Sunday, July 31, 2016

ছবি



হাবিবুর রহমান
======
মনের সমস্ত রং দিয়ে একেঁছি
আমার সমস্ত কল্পনা দিয়ে গড়েছি
তুমি শুধু আমার আঁকা ছবি।
বুকের তাজা রক্ত দিয়ে একেঁছি
সাধকের মত সাধনা করে সাজিয়েছি
তুমি শুধু আমার আঁকা ছবি।
ভিডিও ক্যামেরার মনিটরে নয়
হৃদয়ের মণিকোঠায় একেঁছি তোমায়
তুমি শুধু আমার আঁকা ছবি।
চিত্রকরের ক্যানভাসে নয়
বুকের জমিনে, হৃদয়ের কালিতে
মনের মাধুরীতে একেঁছি তোমায়।।

পথ হারা পথিক



হাবিবুর রহমান হাবিব
=======
এত বুঝালাম তোমায়
এ পথ গভীর অন্ধকারময়,
তবুও ভগ্ন কণ্ঠে বললে তুমি-
আমি তোমাকেই ছোঁব।
দেখ, অবুঝ ভালবাসার নীল সমুদ্র তুমি
নি:স্ব পথ হারা পথিক আমি, বড্ড পিপাসু
তোমার সুপ্ত ভালবাসায় অবগাহন করে
চৌচির এ মনকে সস্তি দেব-
বলো, তাই কি হয়?
তার চেয়ে অধিক ভালো--
উড়ন্ত বলাকার মত তুমি উড়ে চলো।।।

Friday, July 29, 2016

একটু উঞ্চতার জন্যে



হাবিবুর রহমান হাবিব
==========
অনলে পোড়া হৃদয়টা আমার
জানি আর আসবেনা কেউ
একটু উঞ্চতার পরশ বুলাতে।
আমি ঘুরছি ফিরছি অবশ্রান্ত মানসে
তবুও এলোনা কেউ একটু উঞ্চতার পরশ বুলাতে।
হাহাকার স্বস্তিহীন জীবন আমার
আসবে কি সে প্রথম প্রেমের পূজারী
একটু উঞ্চতার পরশ বুলাতে।
তেত্রিশ বছর প্রতীক্ষায় রত
তবুও এলোনা কেউ, বেদনার্থ হৃদয়ে
একটু উঞ্চতার পরশ বুলাতে।।

Thursday, July 28, 2016

সুখ প্রিয়া



হাবিবুর রহমান হাবিব
       =====
সুখে থাকো সুখ প্রিয়া, দেবনা অভিশাপ
পারলে স্মৃতি গুলো মুছে দিও তোমার হৃদয় বাগান থেকে।
হঠা কোথায় হারিয়ে গেলে গহিণ অন্ধকারে
তিমির রাতে জোনাক আলোয় খুজো তুমি আমাকে,
হয়তোবা পেতে পারো একটু ভালোবাসার টানে।
আর যদি না পাও.......
ভোরের বাতাস যখন শরিষা ক্ষেত নাড়া দিয়ে চলে...
সেই বাতাসকে জিজ্ঞাসা করো, পেতেও পারো আমার খোঁজ।
তবুও যদি না পাও আমায়.......
রাতের আধারে আকাশ প্রাণে তাকিয়ে থেকো..
কোটি তারার মাঝে ঐ ধ্রুব তারাটাই আমি।
সুখে থেকো সুখ প্রিয়া, দেবনা অভিশাপ
নতুন পথে, নতুন সাথী
হাতে হাত রেখে চলছো নাকি?

Wednesday, July 27, 2016

সত্যিই বলছি



হাবিবুর রহমান হাবিব
=================
চৈত্রের এই খরোতাপে অনেক ক্লান্ত আমি
দূর পথের যাত্রী, মরুময় সে পথ
দিশা হারা মনটা আমার ব্যাকুলতায় ভরা
সত্যিই বলছি তবু ভুলতে পারিনি তোমায়।
চৈত্রের এই তাপদাহে যতটা পুড়ছি
তার চেয়ে অধিক বেশি যন্ত্রনা ভুগছি
তোমার দেওয়া আঘাতে
আমি সত্যিই বলছি তবুও ভুলতে পারিনি তোমায়।
চৈত্রের এই পরন্ত বিকেলে
তোমার প্রত্যাশায় বসে আছি
তুমি আসলে হয়তো প্রশান্তির বাতাস বইতে পারে আমার হৃদয়ে
আমি সত্যিই বলছি আজও ভুলতে পারিনি তোমায়।