Saturday, July 16, 2016

শুধু তুমি

হাবিবুর রহমান হাবিব

সকালের দীপ্তমান সূর্য ওঠাতে তুমি

দৃষ্টি যেদিকে পড়ে, সেদিকে তুমি

আবার সন্ধার সূর্য অস্ত যাওয়াতেও তুমি।

শ্রাবণের ঝিরি ঝিরি বৃষ্টির কাকলিতে তুমি 

ভোরের পাখির গুঞ্জনে তুমি

সুদূরস্থ ঝর্ণার মন মাতানো শব্দে তুমি।

দক্ষিণানীলয়ের মৃদু পরশে তুমি

আমার শয়ণে-স্বপনে, বিরল মুহূর্তে তুমি।

No comments:

Post a Comment